মাইলফলকের দ্বারে মাহমুদউল্লাহ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৩

 

চলতি সিরিজেই মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে হয়েছেন দেশের সফলতম অধিনায়ক। এবার তার সামনে অনন্য এক অর্জনের হাতছানি। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস করতে নামলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ম্যাচ খেলার সেঞ্চুরি হয়ে যাবে মাহমুদউল্লাহর।

২০০৭ সালের ১ সেপ্টেম্বর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১৪ বছর পরের আরেক সেপ্টেম্বরে তিনি খেলতে যাচ্ছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ।

এই সংস্করণে মাহমুদউল্লাহ দলের সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। তার অভিষেক থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১০৮টি। এর ৯৯টিতেই খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এই সময়ে দেশের হয়ে ৮৭ ম্যাচের বেশি খেলেননি আর কেউ।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে মাইলফলক স্পর্শের সঙ্গে ভালো খেলে সিরিজ জয়ে অবদান রাখতে চান মাহমুদউল্লাহ।

“আলাদা কোনো পরিকল্পনা নেই। আমি চেষ্টা করব যেন…আমার সবসময় যেটা লক্ষ্য থাকে, দলের জন্য খেলা ও দলে অবদান রাখা। চেষ্টা করব যদি আমি সুস্থ থাকি ও আমার ১০০তম ম্যাচটি খেলতে পারি, দলের জন্য যেন অবদান রাখতে পারি।”

৮৮ ম্যাচ খেলে দুই নম্বরে আছেন কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাকিব আল হাসান খেলেছেন ৮৬ ম্যাচে।

তামিমের না খেলার উত্তর খুঁজেছেন মাশরাফি

সাকিবের গুরুত্ব ফের প্রমাণ

বলের ঘূর্ণনে কুপোকাত অজিরা

রেকর্ডজয় বাংলাদেশের

মাহমুদউল্লাহকে গার্ড অব অনার

হাসলো সাকিবের ব্যাট, হাসলো বাংলাদেশ

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা