ডেস্কটপ থেকে ফটোশেয়ার ইনস্টাগ্রামে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৯


মূলত ফটো শেয়ারিং অ্যাপ হিসেবেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম। কিন্তু জনপ্রিয় এ প্লাটফর্মটিতে কেবল স্মার্টফোনের মাধ্যমেই এতদিন ছবি শেয়ার করা যেত। কিন্তু সম্প্রতি বেশকিছু আপডেটের পাশাপাশি সম্প্রতি বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে সংস্থাটি। যার মাধ্যমে শুধু মোবাইল নয়, ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও আপলোড করা সম্ভব। তবে এ মুহূর্তে পুরো বিষয়টি পরীক্ষামূলক স্তরে রয়েছে। কিছু ব্যবহারকারীকে এরই মধ্যে সেই সুবিধা দেয়া হলেও সবার জন্য এ অপশন এখনো উন্মুক্ত করা হয়নি। খবর নিউজ এইটিন।

কোন কোন ব্যবহারকারী এ সুবিধা পেয়েছেন, তা জানতে হলে যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে—


প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে ইনস্টগ্রাম খুলতে হবে। ওয়েব অ্যাড্রেসটি হলো ডব্লিউডব্লিউ ডট ইনস্টাগ্রাম ডটকম। এরপর প্রয়োজনীয় লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের প্রোফাইলে ঢুকতে হবে। আইডি ও পাসওয়ার্ড মিলে গেলে নিজের প্রোফাইল দেখা যাবে এবং যাবতীয় কনটেন্ট ফিডে দেখা যাবে। এরপর ওই উইন্ডোতে একটা প্লাস চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে। সেখানে পছন্দমতো ছবি ড্র্যাগ করে এনে ফেলা যাবে অথবা নিজের কম্পিউটার থেকে পছন্দমতো ছবি সিলেক্ট করতে হবে।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাবার উপায়

ইনস্টাগ্রামে অভিযোগ করবেন যেভাবে

ইনস্টাগ্রাম ব্যবহারে বাড়ছে  মানসিক ঝুঁকি

ইনস্টাগ্রামে ফেভারিট ফিচার

হোয়াটসঅ্যাপে প্রাইভেসি

পরিবর্তন আসছে ইনস্টাগ্রাম ও মাইক্রোসফটে

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা