পিক্সেল ৫ আনছে গুগল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১


চলতি মাসেই বাজারে পিক্সেল ৫এ স্মার্টফোন উন্মোচন করতে পারে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিভিন্ন সূত্রে এ তথ্য-সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেছে। অ্যান্ড্রয়েড পুলিশ সম্প্রতি ফোন মেরামতের দোকানে পিক্সেল ৫এ ফোনের পার্টসের ছবি সংগ্রহ করেছে। খবর এনগ্যাজেট।

অ্যান্ড্রয়েড পুলিশ প্রকাশিত ছবি ও তথ্যানুযায়ী প্রযুক্তিবিদরা ধারণা করছেন, নতুন ফোনটি পিক্সেল ৪এ ফাইভজি স্মার্টফোনের উন্নত ভার্সন। এতে একই আকৃতির গতানুগতিক ধারার ডুয়াল ক্যামেরা সেট আপ, ৪ হাজার ৬৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ভালো গ্রিপের প্লাস্টিক শেল দেয়া হতে পারে। এছাড়া এতে হেডফোন জ্যাকও থাকতে পারে।

পিক্সেল ৫এ ফোনের চিপসেট ও অন্যান্য পার্টসের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গুগল বরাবরের মতোই স্ন্যাপড্রাগন প্রসেসরে ভরসা করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। যেখানে পিক্সেল ৬ স্মার্টফোনে গুগল তাদের নিজস্ব চিপ টেনসর ব্যবহারের চিন্তা করছে। পিক্সেল ৪এ ফাইভজিতে স্ন্যাপড্রাগন ৭৬৫জি ব্যবহার করা হয়েছিল।


সূত্রের তথ্যানুযায়ী, আজ গুগল পিক্সেল ৫এ ফোন উন্মোচন করতে পারে এবং ২৬ আগস্ট নাগাদ সব স্টোরে এ ফোন পাওয়া যাবে। এর আনুমানিক মূল্য ৪৫০ ডলার হতে পারে, যা পিক্সেল ৪এ ফাইভজি ভার্সনের তুলনায় ৫০ ডলার কম।

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

মোবাইল ডাটার মেয়াদ সর্বনিম্ন সাত দিন

পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

 জিমেইলে সহজতর জীবন

নতুন ফিচারে গুগল ক্যালেন্ডার

সাইবার নিরাপত্তা ঝুঁকিতে গুগল ক্রোম

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা