ঠিকানায় একদিন

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৫:০৩


পাথরের ঢাকায় প্রাণ ভরে নিশ্বাস নিতে আমরা কত জায়গায়ই না ছুটে বেড়াই। অথচ, আমাদের হাতের নাগালেই রয়েছে গ্রামীণ পরিবেশের রেস্টুরেন্ট ‌‌‘ঠিকানা’। একপাশে সুদৃশ্য বড় লেক, অন্যপাশে প্রাকৃতিক পরিবেশের আবহ। মাঝখানে সাদা, লাল, গোলাপি, বেগুনিসহ বাহারি ফুলের মিশেল- এ যেন এক নৈসর্গিক স্বর্গরাজ্য। রেস্টুরেন্টটির পুরোনাম ‘ঠিকানা ডে আউটার্স’ হলেও সবাই একে ‘ঠিকানা’ বলেই চেনে।

ছবি তোলার জন্য এ রেস্টুরেন্টে বাহারি রঙের ফুল দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের স্পট। যা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পুরো ঠিকানা জুড়ে রয়েছে কয়েক’শ ফুলের গাছ। দেখেই মনে হবে, কোনো ফুলের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। চাইলে পছন্দমতো ফুল গাছের চারাও কিনতে পারবেন এখান থেকে।

 

অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্টটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি ছাড়াও কর্ম দিবসের দিনগুলোতেও এখানে সাধারণ মানুষের ভিড় লেগে থাকে।

প্রবেশ মূল্য

ঠিকানা রেস্টুরেন্টে জনপ্রতি প্রবেশ মূল্য ২০০ টাকা। কমপক্ষে একদিন দিন আগে বুকিং করতে হবে।

ঠিকানার ঠিকানা

ঠিকানা ডে আউটার্স রাজধানী ঢাকার বাড্ডার মাদানি এভিনিউ এলাকার ১০০ ফিটে অবস্থিত।

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না ভালোবাসার মানুষের সঙ্গে

ঘরেই বানাতে পারেন ওয়াফেল

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প