ঘরেই বানাতে পারেন ওয়াফেল

আপডেট : ১২ জুন ২০২৪, ১৪:৫২

নাশতা হিসেবে দারুণ হতে পারে ওয়াফেল।  মাঝে মাঝে খাবারের ভিন্নতার জন্য হোক অথবা বাচ্চাদের জন্য হোক, ওয়াফেল প্রায় সবারই পছন্দ।  দুধ,রুটি,কলা,বেকিং পাউডার, চিনি বা মধু , কাস্টার্ড পাউডার , ড্রাই ফ্রুটস এইসব দিয়ে ঘরেই বানাতে পারবেন। 

উপকরণ: দুধ ১ কাপ, হাতে করা রুটি ২-৩টি, কলা ১টা, বেকিং পাউডার ৩/৪ চা-চামচ, চিনি বা মধু ২ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১১/২ টেবিল চামচ, কোকোনাট পাউডার ১ চা-চামচ, ড্রাই ফ্রুটস ১ চা-চামচ।

Waffles

প্রণালী: প্রথমে কিছুটা রুটি নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। তারপর একটি মিক্সার বোলে রুটির সঙ্গে অর্ধেক কলা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার গ্রাইন্ডারে অবশিষ্ট রুটি, চিনি, দুধ, বাকি অর্ধেক কলা, কাস্টার্ড পাউডার, কোকোনাট পাউডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ওয়াফেল মেকার গ্রিজ করে নিয়ে তার উপরে এই মিশ্রণটি দিয়ে দিন। কিছুক্ষণ রেখে বেক করে নিন। উপরে সুগার পাউডার, কোকোনাট পাউডার বা মধু ছড়িয়ে আইসক্রিম, কাস্টার্ড বা জ্যামের সঙ্গে পরিবেশন করতে পারেন।

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা