টোকিও অলিম্পিকের পর্দা নামলো

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০২:১১

এবারের অলিম্পিক হওয়ার কথা ছিল গত বছর অর্থাৎ ২০২০ সালে। কিন্তু মহামারি করোনা পিছিয়ে দেয় সেটি। এক বছর পিছিয়ে এবার অলিম্পিক হওয়ার আগেই ভর করেছিল নানা শঙ্কা। মহামারির মধ্যে অলিম্পিক হওয়া নিয়ে হয়েছিল নানা সমালোচনা।

শেষ অবধি টোকিওতেই হয়েছে অলিম্পিক। শেষদিনের নাটকীয়তায় ৩৪ সোনা নিয়ে শীর্ষে থেকেই আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ৮৩ দেশ এবার বিভিন্ন ইভেন্টের ফাইনালে খেলেছে।

টোকিওতে মিলন মেলা বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের। সঙ্গে ছিল আরও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি। আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষ অংশ ছিলেন এবারের আসরের।

৪৩ দল নিজেদের নাম তুলেছে পদক তালিকায়। সোনা জেতে ২৩টি দেশ। ১২টি অলিম্পিক রেকর্ডের সঙ্গে হয়েছে তিনটি বিশ্ব রেকর্ড। এছাড়া ২৮টি এরিয়া রেকর্ড ও ১৫১টি জাতীয় রেকর্ড হয়।

সমাপনী অনুষ্ঠানে টোকিওর মেয়র ইউরিকো কোইকে পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। এরপর তিনি তা তুলে দেন আগামী আসরের আয়োজক শহর প্যারিসের মেয়র আন হিদালগুর হাতে।

টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ ১১৩টি পদক নিয়ে শীর্ষে থাকল যুক্তরাষ্ট্র। চীন ৩৮টি সোনা ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা

বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: জয়ের মঞ্চ তৈরি, তবু শেষ হাসি নয় বাংলাদেশের!

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

কানাডা কোচের মেসিকে হুমকি

বিদায়ের পর যে বার্তা দিলেন রোনালদো

ভুল স্বীকার করল কনমেবল

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা