সেমাইয়ের বিভিন্ন পদ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৪:২৬


নাম শুনতেই যেন জিভে জল। তবে রেসিপি জানা থাকলে রান্না আরও সহজ ও সুস্বাদু হবে।

সেমাইয়ের মালাই ক্ষীর

তৈরি করতে যা লাগবে: দুধ-দেড় লিটার, চিনি-পরিমাণ মতো, মালাই-আধা কাপ, কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠ বাদাম- পরিমাণমতো, সেমাই- এককাপ, এলাচ- ২টি, দারুচিনি- ৪-৫ টুকরা, ঘি-২ টেবিল চামচ, জাফরান- সামান্য।
বাদামের খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এবার দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কম পরিমাণ করে রাখুন। প্যানে ঘি গরম করে তাতে এলাচ দারুচিনি দিয়ে ভাজুন। এবার তাতে দিন বাদাম কুচি, কিশমিশ ও সেমাই। অল্প আঁচে ভাজুন। ঘ্রাণ ছাড়লেই ঘন দুধ দিয়ে দিন। সেমাই সেদ্ধ হয়ে এলে দুধও ঘন হয়ে আসবে। এবার জাফরান দিন। এরপর ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে ফেলুন। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

সেমাই দিয়ে সুস্বাদু জর্দা

তৈরি করতে যা লাগবে: সেমাই -১ প্যাকেট, চিনি- ২ কাপ, নারকেল কুড়ানো- ১ কাপ, কিশমিশ- ২ টেবিল চামচ, দারুচিনি- ৩ টুকরো, ঘি- ৪ টেবিল চামচ, পানি- ২ কাপ, তেজপাতা- ২টি, লবণ- পরিমাণমতো।
ঘি গরম করে তাতে সেমাই দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর তাতে মেশান কুড়ানো নারিকেল। কিছুটা সময় ভেজে নিয়ে তাতে পানি দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পানি শুকিয়ে এলে তাতে কিশমিশ, বাদাম, তেজপাতা, দারুচিনি মিনিট দশেক দমে রাখুন। সেমাই ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন।
সুস্বাদু দুধ সেমাই তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে: সেমাই- ২০০ গ্রাম, চিনি- আধা কাপ, এলাচি- ২টি, দারুচিনি- ৩ টুকরা, তেজপাতা- ১টি, দুধ- এক লিটার।


প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিন, এরপর তাতে আধাকাপ চিনি দিয়ে দিন। এরপর এক এক করে এলাচি, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিন। এরপর অন্য একটি কড়াইতে সেমাই ভেজে নিন। ভাজা হলে গরম দুধে ঢেলে দিন। সেমাই সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপরে পছন্দমতো বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সারাক্ষণ ফোন স্ক্রল করার অভ্যাস কেন তৈরি হয়? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬: ঘর থেকেই শুরু হোক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প

Lucifer: The God Who Chose to Walk

শূন্য থেকে বাংলাদেশের শিল্পপতি হওয়ার অসাধারণ গল্প

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্প: ইতিহাস, ঝুঁকি ও প্রস্তুতির বাস্তবতা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা