আরিয়ানের ভুল ভুলাইয়া

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৫:২৩

 

২০০৭ তে মুক্তি পেয়েছিলো কমেডি ঘরানার ছবি ‘ভুল ভুলাইয়া’। ছবিতে অক্ষয় কুমারের অনবদ্য অভিনয় ও তার সঙ্গে বিদ্যা বালানের রসায়ন আজো দর্শকদের মনে রয়েছে। ছবিটির সিক্যুয়েল নির্মিত হচ্ছে। ‘ভুল ভুলাইয়া ২’-এ অভিনয় করতে যাচ্ছেন কার্তিক আরিয়ান।
কার্তিক আরিয়ান এ মুহুর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন। তিনি বর্তমানে শুটিং করছে একতা কাপুরের পরবর্তী ছবি ‘ফ্রিড্ডি’তে। খুব শিগগিরই তিনি ছবিটি থেকে বিরতি নিবে এবং ‘ভুল ভুলাইয়া ২’-এর সেটে ঢুকবেন।

বলিউড হাঙ্গামার খবরে বলা হচ্ছে, আগামী ১০ আগস্ট থেকে কার্তিক সেটে ঢুকবেন। তার পরিকল্পনা আগামী মাসের মধ্যে শুটিং শেষ করার।

এ ছবিতে কার্তিকের সঙ্গে অভিনয় করছেন টাবু, কারিয়া আদভানি। আরও আছেন অমর উপাধ্যায় ও রাজপাল যাদব। জানা গেছে, কোভিড-১৯ দুনিয়া থেকে এখনও বিদায় না নেওয়ায় তারা সকল স্বাস্থ্যবিধি মেনে শুটিং করবেন। এর জন্য একই সময়ে দুটি শুটিং সেট ব্যবহার করা হবে।

অক্ষয় অভিনীত ‘ভুল ভুলাইয়া’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। সিক্যুয়েল পরিচালনা করছেন অ্যানিই বাজমি।

হোটেলের চাকরি থেকে শোবিজে বাণী কাপুর

অক্ষয় ক্যারিয়ারেও অক্ষয়!

পারিশ্রমিক বাড়ায় শ্রদ্ধার বদলে কিয়ারা

শেরনি বিদ্যা

নেটফ্লিক্সে আপকামিং সিরিজ

অমিতাভ, আমির, শাহরুখ নাকি সালমান, অক্ষয়!

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা