সৃজিতের পরিচালনায় বায়োপিকে তাপসী

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৪:৩৪

 

ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’ নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি।


দুই বছর আগে মিতালি রাজের জন্মদিনে তার বায়োপিক নির্মাণের ঘোষণা দেয় প্রযোজক সংস্থা ভায়াকম এইটিন। সিনেমাটিতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

‘রইস’ খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় মিতালির বায়োপিক তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু রাহুল মঙ্গলবার এক টুইট বার্তায় জানান, এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে আসছেন। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, তা জানাননি এই নির্মাতা। এর পরেই জানানো হয়েছে, সিনেমাটি পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি।

রাহুল ঢোলাকিয়া এদিন টুইটারে লেখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু আমি এই স্বপ্ন বাস্তবায়নে তাদের পাশে থাকব।’

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৃজিত এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি বলেন ‘আমি যখন এই ছবি নির্মাণের খবর পেয়েছিলাম, তখন থেকেই খুব উৎসাহিত ছিলাম। এখন আমি এটার অঙ্গ। নতুন যাত্রা শুভারম্ভের অপেক্ষায় রয়েছি।’

তাপসীর রহস্য-রোমঞ্চ

'দোষ তাহসানের না, আমার'

প্রশংসায় বাঁধন, শ্রীলেখার জবাব

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা