‘ইন্ডিয়ান আইডল’ এর গোপন তথ্য ফাঁস করলেন সুনিধি

আপডেট : ১৯ জুন ২০২১, ১৩:৪২

‘ইন্ডিয়ান আইডল’ ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। বলিউডের অনেক হিট গায়ক-গায়িকার ক্যারিয়ার শুরু এই মঞ্চ থেকে। যেখানে দুটি পর্বে বিচারকের দায়িত্ব পালন করছিলেন সুনিধি চৌহান। সম্প্রতি তার মন্তব্য থেকে এই প্রতিযোগিতার আসরকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

কিছুদিন আগেই কিশোর কুমারকে নিয়ে ‘ইন্ডিয়ান আইডল’-এর স্পেশাল পর্ব করা হয়। সেখানে অতিথি ছিলেন কিংবদন্তির ছেলে অমিত কুমার। অনুষ্ঠানের পর তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিযোগীদের মিথ্যা প্রশংসা করতে তাকে বলা হয়েছিল।

একই অভিযোগ তুলেছেন এবার প্রাক্তন বিচারক সুনিধি চৌহান। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চ্যানেল কর্তৃপক্ষ থেকে প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয় বিচারকদের। এমনকি তাকেও বলা হয়েছিল। যে কারণে তিনি ওই বিচারকের আসন থেকে সরে দাঁড়ান।


সুনিধির বলেন, ‘আমাদের সবাইকেই বলা হয়েছিল প্রতিযোগীদের প্রশংসা করতে। এটাই শোয়ের নিয়ম। কিন্তু আমি তাদের কথা মতো চলতে পারতাম না। এ জন্য বিচারকত্ব ছেড়ে দিয়েছি। তারপর থেকে এখন পর্যন্ত কোনও রিয়্যালিটি অনুষ্ঠানের বিচারকের আসন গ্রহণ করিনি’।

এই তারকা আরও বলেন, ‘শুধুমাত্র দর্শকদের আকর্ষণ করার জন্যই বলতে বলা হয় প্রতিযোগীরা দারুণ গাইছেন। তাদের ধরে রাখার কৌশল হিসেবে চ্যানেল কর্তৃপক্ষ থেকে এমনটা করা হয়।’

উল্লেখ্য, ইন্ডিয়ান আইডলের সিজিন ৫ ও ৬ এর বিচারকের আসনে ছিলেন সুনিধি চৌহান। তারপরই শো থেকে সরে দাঁড়ান এই সংগীতশিল্পী।

বলিউড পর্দায় বাঁধনের অডিশন

কিয়ারার রূপে কী প্লাস্টিকের ছাপ?

এরপরও বলিউডকেই এগিয়ে রাখছেন দক্ষিণী তারকারা

পর্দায় সৌরভ গাঙ্গুলি হবেন কে 

সালমানকে পেতে ৩৫০ কোটি টাকা খরচ

"ভালো চুমু খেতে পারেন এমন পুরুষ পছন্দ"

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা