টুইটারের পাখি ছেড়ে দিচ্ছেন ইলন মাস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগোটি দেখলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে খাঁচায় আটকে থাকা পাখি। 

মাইক্রোব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক এবার সেই পাখিটিকেই  ছেড়ে দিতে চাইছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারের লোগোতে পরিবর্তন আনতে  যাচ্ছেন তিনি। আস্তে আস্তে সরিয়ে দেওয়া হবে সব পাখিকে।

রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে নীল পাখিকে বিদায় জানাব।

সম্প্রতি নিজেদের লোগো থেকে নীল রঙের পাখি সরিয়ে এক্স অক্ষর যুক্ত করার পাশাপাশি কালো রঙের নতুন থিম প্রকাশ করেছে টুইটার।

প্রযুক্তিবিশ্বে এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে হঠাৎ করে এক টুইটে  ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে শুধু ডার্ক মোড থাকা উচিত। এটি সব দিক বিবেচনায় ভালো।

বর্তমানে টুইটারে লাইট, ডার্ক ও ডিম মোড ব্যবহার করা যায়। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনমতো বিভিন্ন মোড চালু বা বন্ধ করতে পারেন যা কিছু দিন পর থেকে বন্ধ হয়ে যাবে।