৭ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৫৪

তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আগামীকাল বৃহস্পতিবার ৭ ঘণ্টা ধরে রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস এই খবরটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়—গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও তিতাস জানিয়েছে।

ঢাকায় ইতিহাসসমৃদ্ধ সমাধি

দোটানায় শিক্ষার্থীরা!

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প