ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটার বাজারে আনলো হোন্ডা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫

ধরুন আপনি হাতে করে ছোটখাটো স্যুটকেস নিয়ে ঘুরছেন তখন হুট করে আপনার দুরে কোথাও যাওয়ার দরকার হলো। আপনি আপনার স্যুটকেস তাকে স্কুটারে পরিবর্তিত করে আপনি চলে গেলেন আপানর কাজে। এইবার এমন একটি ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটার মোটোকম্পোর ইলেকট্রিক ভার্সন আনল জাপানি প্রতিষ্ঠান হোন্ডা। 

প্রতিবেদনে জানা যায়, গ্লোবাল মার্কেটে হোন্ডা এবং আকুরা ডিলারদের কাছ থেকে ই-স্কুটারটি কিনতে পারবেন। দামও বেশ কম, ৯৯৫ মার্কিন ডলার। 

ই-স্কুটাটির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো তা ফোল্ডেবল। অর্থাৎ আপনি যেকোনো জায়গায় স্যুটকেসের মতোই এই বিদ্যুৎচালিত স্কুটারটিকে ভাঁজ করে নিয়ে যেতে পারবেন। এই ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটারের নাম মটোকমপ্যাক্টো। 

মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয়। এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল এবং একবার ব্যাটারি চার্জে এটি ১২ মাইল যেতে পারবে বলে জানিয়েছে হোন্ডা। মাত্র সাত সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১৫ মাইল গতিবেগ ওঠানো যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি। এ ছাড়া বাইরে বেরোনোর সময় চার্জিং কর্ড এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জায়গাও রয়েছে স্যুটকেস আকৃতির এই স্কুটারে। 

হোন্ডা জানায়, এরকম একটি স্কুটার তৈরির উদ্দেশ্য ছিল ক্রেতারা যেন স্কুটারকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করতে পারেন। ইচ্ছেমতো বিভিন্ন যায়গায় ঘুরে বেড়াতে পারেন। 

মোটোকমপ্যাক্টোর হ্যান্ডলবার, আসন এবং রিয়ার হুইলও ভেতরের দিকে ভাঁজ করে ঢুকিয়ে রাখা যায়, ফলে স্কুটারটি নিজেই একটা স্যুটকেসের মতো হয়ে ওঠে। ছিমছাম আয়তাকার এই স্কুটারটির এমন আকৃতির কারণে ব্যবহারকারীরা সহজেই এটিকে গাড়িতে বা কোনো গণপরিবহনে করে নিয়ে যেতে পারবেন। এ ছাড়া, মোটোকমপ্যাক্টোতে একটি হাতলও আছে। তবে ওজনের কারণে এক হাতে বহন করা সহজ হবে না তা বলাই বাহুল্য।

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প