নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০১

১৬ জনকে চার ক্যাটাগরির পদে নিয়োগ দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালানোয় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।  
বয়সসীমা: ৩০ বছর।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে।
বয়সসীমা: ১৮-৩০ বছর।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১-৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৬: প্রিলিমিনারি, লিখিত ও পূর্ণাঙ্গ প্রস্তুতি নির্দেশিকা

তথ্য চুরি করছে নতুন এক ম্যালওয়্যার

স্কয়ার গ্রুপে চাকরি

আইটিএল বাংলাদেশে চাকরির সুযোগ

এনআরবিসি ব্যাংকে চাকরি

কোস্ট ফাউন্ডেনে চাকরির সুযোগ

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা