লা রিভ এ কেনাকাটায় থাকছে সারপ্রাইজ গিফট

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩০

লা রিভে চলে এসেছে নতুন পোশাকের কালেকশন। আর ফ্যাশন হাউসটির ১৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্যাশন হাউসটি থেকে নিদ্দিষ্ঠ টাকার কেনাকাটা করলে গ্রাহকদের জন্য থাকছে সারপ্রাইজ গিফট। অনলাইন এবং অফলাইনে মিলবে তাদের পোশাক। 

৯ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে নিদিষ্ট অঙ্কের কেনাকাটার বিপরীতে মিলবে সারপ্রাইজ গিফট। এ ছাড়াও শোরুমে থাকা ফটোফ্রেমে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে শেয়ার করে তিনজন বিজয়ী জিতে নিতে পারবেন তারকা হোটেলে ডিনারের সুযোগ। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সেলিব্রেশন ক্যাপ লঞ্চ করেছে লা রিভ। এতে থাকেছে ৩০ শতাংশ ছাড়। স্টোরে আসা সকল গ্রাহকের জন্য নানান ধরনের চমক রাখছে প্রতিষ্ঠানটি। 

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, আমাদের স্বপ্ন ছিলো, ফিউশন-বেজড ফ্যাশনে দেশের সেরা ব্র‌্যান্ড হিসেবে লা রিভকে প্রতিষ্ঠিত করা। ২০১৭ সালে সেই স্বপ্ন দেশের সীমানা ছাড়িয়ে পা রেখেছিলো আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। বর্তমানে আসিয়ান ও গাল্ফ দেশগুলিতে লা রিভ একটি সুপরিচিত নাম। আমাদের স্বপ্ন ধীরে ধীরে রূপ নিয়েছে ভিশন বা সুদূর প্রসারী লক্ষ্যে।

তিনি আরও বলেন, এখন আমরা বিশ্বসেরা ই-কমার্সের মা্যেমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও সংযুক্ত আরব-আমিরাতের নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে লা রিভ। এছাড়াও নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ইউএস, ইউকে, ক্যানাডা, অস্ট্রেলিয়ার মতো আরও ১৬টি দেশের ফ্যাশন পণ্য দিয়ে আসছি। এ বছরই সিঙ্গাপুরের সেন্ট্রিয়াম স্কয়ারে খোলা হয়েছে লা রিভের নিজস্ব স্টোর। আমরা মনে করি, ব্র‌্যান্ড হিসেবে লা রিভ সবসময় তার গ্রাহক, বন্ধু, সমাজ, মানুষ ও পরিবেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 

উত্তরায় ছোট্ট একটা পরিসরে যাত্রা শুরু  করলেও ধীরে ধীরে বনশ্রী, ধানমন্ডি সহ ঢাকার গুরুত্বপূর্ণ সব শপিং ডেস্টিনেশন এবং ঢাকার সীমানা ছাড়িয়ে নারায়নগঞ্জ, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রাজশাহীতে ছড়িয়ে পরে। 

বিগ সেল অন এপেক্স

মারমেইড বিচে দুর্দান্ত ছাড়

এক বুফের দামে তিন বুফে ডিনার

ঈদে পণ্যে অফার!

বইমেলার বইয়ে যত ছাড়!

নতুন বছরে বিশেষ ছাড়ে সিম্ফনি

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা