বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৬:০৭

বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়স: ১ জুলাই, ২০২৪ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

চাকরির ধরন: ডিফেন্স চাকরি

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমনা পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অযোগ্যতা:

১. সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি থেকে বরখাস্ত।
২. আইএসএসবি থেকে দুই বার স্ক্রিন আউট/প্রত্যাখ্যাত হলে।
৩. সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল থেকে অযোগ্য বিবেচিত হলে।
৪. যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে।
৫. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

জাতীয়তা: বাংলাদেশি পুরুষ ও নারী নাগরিক

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বেতন: সরকার নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন পাবেন।

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর, ২০২৩

বিস্তারিত:  https://hotjobs.bdjobs.com/jobs/bangladeshnavy/bangladeshnavy14.htm

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প