গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার জন্মস্থান জার্মানি জ্ঞানের এক সমৃদ্ধশালী পাঠাগার। দেশটির ১৩টি বিশ্ববিদ্যালয় নিজেদের জায়গা ধরে রেখেছে কিউএস র্যাঙ্কিং-এ। সবচেয়ে মজার ব্যাপার হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনকক্ষেত্রেই কোনো অর্থই খরচ করতে হয় না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ বিনামূল্যে পনেরশটিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ দিয়ে আসছে।
বাংলাদেশ থেকে প্রতিবছর যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যান, তাদের অধিকাংশের পছন্দের দেশ জার্মানি। গবেষণা ও পূর্ণকালীন কাজ করার সুযোগ, ভালো লাইফস্টাইল এসব মূলত আকৃষ্ট করে তাদের। জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে ১৪টিতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। শুধু প্রতি ছয় মাসে ২০০ থেকে ৪০০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান যে রাজ্যে অবস্থিত, সেখানকার সব ধরনের গণপরিবহনের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে।
এছাড়া জার্মানির কিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ রয়েছে, যদিও আইইএলটিএস এর বিকল্প হিসেবে একটা পরীক্ষা দিতে হয় ভাষা দক্ষতার প্রমানের জন্য।
আইইএলটিএস বা অন্য কোনো ভাষা–দক্ষতা পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয় এমন কয়েকটি জার্মান বিশ্ববিদ্যালয় হলো-
ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন
ইউনিভার্সিটি অব সিয়েজেন
ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন
ইউনিভার্সিটি অব গিজেন
ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ
ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি
এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স
