ঢাকায় একসাথে হলিউডের দুই ছবি

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৩:০২

‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’ নিয়ে তাবৎ দুনিয়া মেতে আছে।  যার রেশ কাটতে না কাটতে ১১ আগস্ট একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে । মেগ ২: দ্য ট্রেঞ্চ’ একটি সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ছবি যা পরিচালনা করেছেন বেন হুইটলি যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জেসন স্ট্যাথাম। টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’অ্যানিমেশন ছবি। ছবিটি পরিচালনা করেছেন জেফ রো।

ডাইনোসরের যুগের লুপ্তপ্রায় একটি বিশাল হাঙর ম্যাগালোডন নিয়ে এই ছবির প্লট রচিত। সেই বিশালাকার হাঙরের গ্রাসে যেতে শুরু করে বহু জাহাজ থেকে সাবমেরিন। বিস্ময়কর সেই হাঙরের বিরুদ্ধে মরণপণ লড়াই করে এক দুঃসাহসিক ডুবুরি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত সে অভিযান সফল হয়। সিনেমাটি সেখানে শেষ হলেও গল্প শেষ হয় নি। গল্পের বাকিটা নিয়েই এবার আসছে ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’। ১৭৮ মিলিয়ন ডলার বাজেটের ‘দ্য মেগ’ বিশ্বজুড়ে ব্যবসা করেছিল ৫৩০ মিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে, কমিক চরিত্র টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস। ১৯৮০ সালের মাঝামাঝিতে কেভিন ইস্টম্যান ও পিটার লেয়ার্ডের মাধ্যমে একটি কমিক বই সিরিজ হিসেবে এই কচ্ছপগুলোর যাত্রা শুরু। এরপর তারা পাঠকদের কাছে রীতিমতো আইকনিক চরিত্র হয়ে ওঠে। পিৎজাপ্রেমী এই কচ্ছপগুলো নিয়ে নির্মিত হয় অসংখ্য টিভি শো, ভিডিও গেম। ২০২৩ সালে টিনএজ মিউট্যান্টরা ফিরে এসেছে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। এবারের গল্পের নাম ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’। 

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা