সাজেকে ফিরছে পর্যটকরা

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৮:২৩

দীঘিনালায় কালভার্ট ও বাঘাইহাটে রাস্তা ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে সাজেকের যোগাযোগ বন্ধ থাকার দুদিন পর চালু হয়েছে যান চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল শুরু হয় যা বন্ধ ছিল ভারী বর্ষণের কারণে। সকাল থেকে ২০টির বেশি পর্যটকবাহী গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে গেছে।

ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যায়, যার ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল বন্ধ ছিল। পানি কমে আসায় আবারও সাজেকের সঙ্গে যাতায়াত শুরু হলো। 

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি জয় মারমা বলেন, ‘সড়ক থেকে পানি সরে যাওয়ায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকবাহী গাড়ি ছেড়ে গেছে। খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা গাড়িতে নতুন পর্যটক আসতে শুরু করেছেন।’

পার্বত্য জেলাসমূহে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছিল তিনশতাধিক পর্যটক।

সাজেক ভ্রমণে যা দেখবেন

মেঘের দেশে লুকোচুরি

ভ্রমণে বর্ষা উপভোগ (পর্ব-১)

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প