বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৩ ক্যাটাগরির পদে মোট ৭ জনকে নিয়োগ দেবে। ৬ আগস্ট থেকে ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা বা ভারী বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং মোটরগাড়ি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ২০ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
