পেপারফ্লাইর গো অ্যাপ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫:২৬


বাংলাদেশের লজিস্টিক সেবায় গেম চেঞ্জার প্রতিষ্ঠান পেপারফ্লাই নিয়ে এলো ‘গো অ্যাপ’ এবং দেশব্যাপী যেকোনো আকারের পণ্যের জন্য ডোরস্টেপ পিক-আপ সার্ভিস।  

সেলার ওয়ান মার্চেন্টরা এখন সহজেই পেপারফ্লাই গো অ্যাপ ডাউনলোডের মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই তাদের অনলাইন অর্ডার ও ট্র্যাকিংয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।


প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেপারফ্লাই দেশজুড়ে দ্রুতগতিতে ডোরস্টেপ পিক-আপ সার্ভিসের পরিপূর্ণ সমাধান দেবে। এর ডোরস্টেপ ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে, যেকোনো আকারের পণ্য সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পেপারফ্লাই গো অ্যাপের ফিচারগুলো হলো- মার্চেন্ট রেজিস্ট্রেশন, অর্ডার প্লেসমেন্ট, রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং, অর্ডার স্ট্যাটাস নোটিফিকেশন, হেল্পলাইনে ফ্রি কল, ইনভয়েস হিস্ট্রি ও ডিটেইলস, অ্যাডভান্স পেমেন্ট আপডেট, ডেলিভারি কল লগ, স্মার্ট চেক এবং স্মার্ট রিটার্ন। এসব ফিচারের বাইরেও আরও থাকছে এক ঘণ্টায় মার্চেন্ট পেমেন্ট এবং সেলার ওয়ান মার্চেন্টদের জন্য দেশের সেরা রেট।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হলো সারাদেশের মার্চেন্টদের সংযুক্ত করা এবং তাদের অনলাইন বিক্রেতা হওয়ার জন্য ক্ষমতায়ন করা। দেশের ক্ষুদ্র ও মাঝারি উৎপাদনকারীরা ব্যাপকভাবে উপকৃত হবে যদি তারা তাদের পণ্য সরাসরি গ্রাহকদের কাছে বিক্রির জন্য ই-কমার্স স্পেসে প্রবেশ করতে পারে। পেপারফ্লাই একটি কার্যকর এবং দ্রুত পিক-আপ ডেলিভারি নেটওয়ার্ক তৈরি করেছে যা এ গুরুত্বপূর্ণ সরবরাহের চাহিদা পূরণে যথাযথ ভূমিকা রাখবে এবং ব্যবসায়ী ও গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য উদ্ভাবনী সব সুযোগ-সুবিধা নিয়ে আসবে।

পেপারফ্লাইয়ের গ্রাহকদের মধ্যে আছে দারাজ বাংলাদেশ, সাজগোজ, গ্রামীণফোন, আড়ং, রবি, ইউশপ, ট্রান্সকম, ফুডপান্ডাসহ আরও অনেক কোম্পানি।

১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি ভারতের

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প