আফগান ফুটবলারদের উদ্ধারে এগিয়ে ফিফা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪:১৭

আটকেপড়া আফগান ফুটবলারদের উদ্ধারে সহযোগিতার হাত বাড়াবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো।  ফিফার সেক্রেটারি ফাতমা সামুরো ফরাসী বার্তা সংস্থা এএফপিকে এতথ্য জানান। বলেন, গত সপ্তাহে তালেবান নিয়ন্ত্রণে নেয়ার পর ১০ হাজার মানুষ আফগানিস্তান ত্যাগের চেষ্টা চালান। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার কাজ। খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রোর সাথে ফিফা একটি উপায় বের করতে চেষ্টা চালাচ্ছে, যাতে দেশটির ফুটবলারদের সরিয়ে আনা যায়। ইচ্ছুক নারী এবং পুরুষ ফুটবলারদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে এরআগেও কাজ করেছে ফিফা। আশাকরি এবারও তা সম্ভব হবে।

 ফিফপ্রোর পক্ষ থেকে দেয়া টুইট বার্তায় বলা হয়, নিরাপত্তা ঝুঁকিতে থাকা অ্যাথলেটদের বের করে আনতে সরকারের সাথে সমঝোতার চেষ্টা চলছে। এতে বলা হয়, উদ্ধার চেষ্টার লক্ষ্য হচ্ছে যত বেশি সম্ভব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা।

 সংগঠনের পক্ষ থেকে নিহত আফগান কিশোর ফুটবলার জাকি আনওয়ারির প্রতি শ্রদ্ধা জানানো হয়। গত সপ্তাহে আফগানিস্তান ত্যাগের চেষ্টায় মার্কিন বিমানের চাকায় আশ্রয় নিয়ে নিহত হয় ১৬ বছর বয়সী আফগান যুব ফুটবল দলের খেলোয়াড় জাকি আনওয়ারি।


১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। সমঝোতা চেষ্টা ব্যর্থ হলে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকেই নিরাপত্তা ঝুঁকির কারণে দেশত্যাগে মরিয়া চেষ্টা চালান অনেকে। 

ভবিষ্যতহীন আফগান নারী ফুটবলাররা

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প