নাচে মাতিয়ে অভিনয়ের জগতে সিনথিয়া 

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৩:৪২

 

২০১৬ সালে রিয়েলিট শো ‘সেরা নাচিয়ে’-তে প্রথম রানার্স আপ হয়ে পেশাগতভাবে মিডিয়াতে কাজ শুরু করেন সিনথিয়া ইয়াসমিন নূপুর। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করলেও এবারই প্রথম একসঙ্গে দু’টি ওয়েব সিরিজের কাজ করেছেন তিনি। প্রথম ওয়েব সিরিজটি হলো শাহীন সুমনের ‘মাফিয়া’ এবং দ্বিতীয়টি হলো তানিম পারভেজ’র ‘অরা’। ‘মাফিয়া’তে সিনথিয়া অভিনয় করেছেন শ্যামল মাওলার বিপরীতে এবং ‘অরা’তে তিনি অভিনয় করেছেন জ্যোৎস্না চরিত্রে- যেটি মুলত একটি ভৌতিক গল্পের ওয়েব সিরিজ। মূলত তাকে ঘিরেই এই ওয়েব সিরিজের গল্প এগিয়ে যায়।

সিনথিয়া মূলত একজন নাচের শিল্পী। তাই নাচকে ঘিরেই তার স্বপ্ন বেশি। সিনথিয়া বলেন, ‘নাচে আমার আদর্শ আমাদের দেশে মডেলিং জগতের শ্রদ্ধেয় সাদিয়া ইসলাম মৌ আপা। তিনিই আমার সকল কাজের অনুপ্রেরণা। আমি তার মতোই আমার জীবনটা গড়ে তুলতে চাই। তবে আমি ড্যান্স কোরিওগ্রাফিতে বিশেষভাবে মনোযোগ দিতে চাই। একজন শিল্পী হিসেবেই নিজেকে আজীবন নিবেদিত রাখতে চাই। এরইমধ্যে দু’টি ওয়েব সিরিজে কাজ করেছি আমি। দু’টিতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। ওয়েব সিরিজগুলো নিয়ে ভীষণরকম আশাবাদী আমি।’

সিনথিয়া অভিনীত প্রথম নাটক ছিলো সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’। এছাড়াও মান্নান হীরা, নাজনীন চুমকি, গোলাম সোহরাব দোদুল, আরিফ রহমানসহ আরো বেশ ক’জন পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন সিনথিয়া।

দীর্ঘতম ওয়েব সিরিজে ইমন-মাহি

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা