শ্রীলঙ্কা দর্শন

আপডেট : ১২ জুন ২০২২, ১৩:৩৯

শ্রীলঙ্কায় যেসব দর্শনীয় স্থান রয়েছে সেসব সম্পর্কে আজ আপনাদের সামনে বলবো। 

বেনটোটা
বেনটোটা

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত বেনটোটা শহর সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত। ভারত মহাসমুদ্রবেষ্টিত শহর হিসেবে শহরটিতে অনেকগুলো রিসোর্ট রয়েছে। এখানে সার্ফিংসহ রয়েছে বিনোদনের নানান ব্যবস্থা রয়েছে। সপ্তদশ শতকে নির্মিত সুরক্ষিত দুর্গ ও মধ্যযুগে নির্মিত বৌদ্ধ মন্দির এখানকার প্রধান আকর্ষণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। 

নুওয়ারা ইলিয়া
নুওয়ারা ইলিয়া

নুওয়ারা ইলিয়া শহর চায়ের বিখ্যাত। শ্রীলঙ্কার সব বয়সের মানুষ এখানে উৎপন্ন চা পান করেন। বলা হয়, শহরটি শ্রীলঙ্কার চায়ের রাজধানী। পাহাড়ি শহরটি উনবিংশ শতাব্দিতে গড়ে ওঠে। একে লিটল ইংল্যান্ড বা ছোট ইংল্যান্ড হিসেবে অভিহিত করা হয়। 

অনুরাধাপুরh
অনুরাধাপুর

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অনুরাধাপুর পবিত্র স্থান। খ্রিস্টীয় তৃতীয় শতাব্দিতে এটি নির্মিত হয়। এখানে গৌতম বুদ্ধের ডুমুর গাছ রয়েছে। এছাড়া ১৩০০ বছরের প্রাচীন অভিজাত ভবন, মন্দির ও মনুমেন্ট রয়েছে। দশম শতাব্দিতে ধ্বংস হয়ে যায় এটি। কিন্তু ইউরোপীয়রা পুনরায় এটি আবিষ্কার করেন এবং তখন থেকে এটি শ্রীলঙ্কার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানে রূপান্তর হয়।

hi

কলম্বো

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো। ২ হাজার বছর পুরনো কলম্বো শহর দেশটির ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। পর্যটকদের দৃষ্টিতে জনপ্রিয় অঞ্চল। গালে ফেস গ্রিন অন্যতম আকর্ষণীয় স্থান। গঙ্গারামায়া মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। শহরটিতে অনেক প্রত্নতাত্ত্বিক স্থাপত্য রয়েছে। 

মিরিসা

মিরিসা

মিরিসা শহরে যেদিকে তাকানো যায় সেদিকে নারকেল গাছ রয়েছে। একে ভূ-স্বর্গ হিসেবে অভিহিত করে স্থানীয় বাসিন্দারা। শহরটির সবচেয়ে জনপ্রিয় স্থান নয়নাভিরাম সমুদ্রসৈকত। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহর।

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প