গুগলে কাস্টম থিম ডিজাইন

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬:২২

 

ব্যবহারকারীদের আরো সহজে ওয়েবসাইট নির্মাণের সুযোগ দিতে কাস্টম থিম ডিজাইনের সুযোগ দেবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। কাস্টম থিম ডিজাইনের জন্য বিভিন্ন সাইটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর টেক রাডার।

কাস্টম থিম তৈরির পাশাপাশি গুগল টুলস ব্যবহারের মাধ্যমে যারা কম খরচে ওয়েবসাইট তৈরি করতে চান, তাদের জন্য ওয়েব হোস্টিং সেবাও চালু করেছে গুগল। স্টোরে থাকা ছবি ও অন্যান্য ফাইল সংরক্ষণে প্রতিষ্ঠানটি গুগল ড্রাইভ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। এর ফলে যেসব ব্যবহারকারীর ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট রয়েছে তারা ১৫ জিবি পর্যন্ত ফাইল সংরক্ষণ করতে পারবেন।

কাস্টমাইজড থিমের পাশাপাশি সম্প্রতি বিভিন্ন সাইটে নতুন ফিচার যুক্ত করেছে এ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনেক সময়  কোনো পেজ বা অ্যাড্রেস ভুলবশত পরিবর্তিত হয়ে যায় কিংবা ব্রাউজার কেটে দেয়ার ফলে হারিয়ে যায়। তবে এখন ব্যবহারকারীরা নতুন করে ব্রাউজার চালু করে আগের অ্যাড্রেসেই ফিরে যেতে পারবেন।


গুগল সাইটে নতুন এ ফিচার চালুর আগে ওয়েবসাইট বিল্ডারে ছয়টি পূর্বনির্মিত থিম ও সীমিত পরিবর্তনের সুবিধা দিয়ে আসছিল। আগে থেকে তৈরীকৃত এসব থিম দ্রুত একটি আউটলুক তৈরিতে সহায়ক হলেও সেগুলো সবসময় ব্যবহারকারীর পছন্দের কিংবা প্রতিষ্ঠানের চাহিদামাফিক হয়ে উঠত না।

নতুন ফিচারে গুগল ক্যালেন্ডার

সাইবার নিরাপত্তা ঝুঁকিতে গুগল ক্রোম

বিংয়ে গুগলের অনুসন্ধান সবচেয়ে বেশি

পিক্সেল ৫ আনছে গুগল

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প