কম দামে ভালো হেডফোন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৪

 

সাশ্রয়ী মূল্যে বাজারে নতুন হেডফোন নিয়ে এসেছে জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান অডিও টেকনিকা। সাশ্রয়ী মূল্যে এটিএইচ-এস২২০বিটি নামের এ হেডফোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। একবারের চার্জে হেডফোনটির ব্যাটারি ৬০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ প্রদানে সক্ষম এবং এটি লো ল্যাটেন্সিতে ভালো ওয়্যারলেস সংযোগ প্রদান করবে।

অডিও টেকনিকা এটিএইচ-এস২২০বিটি হেডফোনে ৪০ মিলিমিটারের ক্লোজড ব্যাক ডায়নামিক ড্রাইভার রয়েছে, যা ৫ থেকে ৩২ হাজার হার্টজ পর্যন্ত শব্দ তরঙ্গ উৎপাদনে সক্ষম। আরামদায়ক ব্যবহারের জন্য হেডফোনে কুশন ও ইয়ারপ্যাড ব্যবহার করা হয়েছে।

ওয়্যারলেস মিউজিক প্লেব্যাক অভিজ্ঞতার জন্য এতে ব্লুটুথ ভার্সন ৫ ব্যবহার করা হয়েছে। তবে এটিএইচ-এস২২০বিটি হেডফোনের সঙ্গে থাকা ১ দশমিক ২ মিটারের যে কেবল ও বিল্ট ইন ৩ দশমিক ৫ ইঞ্চির কানেক্টর ব্যবহার কর হয়েছে, এটিকে ওয়্যারড হেডফোন হিসেবেও ব্যবহার করা যাবে।

ব্যবহারকারীরা দুটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে এটিএইচ-এস২২০বিটি হেডফোনটি যুক্ত করতে পারবেন এবং বিভিন্ন কাজের জন্য প্রয়োজন অনুযায়ী ডিভাইস পরিবর্তন করতে পারবেন। সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে ওয়ান-ট্যাপ পেয়ারিং সুবিধা ব্যবহারে এতে গুগলের ফাস্ট পেয়ার ফিচারও রয়েছে।


হেডফোনটিতে ইয়ার কাপ কন্ট্রোল সুবিধা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই গান বন্ধ করতে, পরিবর্তন করতে ও ফোন কল রিসিভ করতে পারবেন। এক্ষেত্রে স্মার্টফোন বের করার প্রয়োজন হবে না। এছাড়া গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরির ভয়েস ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ, ম্যাপ নেভিগেশন, ও অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন।

এ হেডফোনে ইনবিল্ট মাইক্রোফোন যুক্ত করে দিয়েছে অডিও টেকনিকা। এ মাইক্রোফোন হ্যান্ডস ফ্রি কলিংয়ের জন্য ৫০ থেকে ৪ হাজার হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি উৎপাদনে সক্ষম। তবে এ হেডফোনে কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা নেই।

এটিএইচ-এস২২০বিটি হেডফোনে ৩ দশমিক ৭ ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি প্রদান করা হয়েছে, যেটি একবারের চার্জে টানা ৬০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক প্রদানে সক্ষম। ইউএসবি টাইপ সি কানেকশনের মাধ্যমে ১০ মিনিট র্যাপিড চার্জে হেডফোনটি সাড়ে ৩ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। হেডফোনটির ওজন ১৮০ গ্রাম। বাজারে কালো, নেভি ব্লু ও সাদা রঙে হেডফোনটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ৫ থেকে ১০ হাজার টাকা হতে পারে। গ্যাজেটস থ্রিসিক্সটি

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা