জেল থেকেই মেহেদীতে হাত রাঙান পরীমনি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২

 

মাদক মামলায় গ্রেফতার হওয়ার ২৭ দিন পর চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে বহনকারী একটি গাড়ি কারাগার থেকে বের হয়ে যায়। এ সময় অনেকের চোখ আটকে যায় পরীমণির হাতের তালুতে মেহেদি রাঙা একটি লেখায়। সেখানে লেখা রয়েছে ‘ডোন্ট লাভ মি বিচ’। অনেকের মনে প্রশ্ন উঠেছে, কারাগারে পরীমণি মেহেদি পেলেন কীভাবে? সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় এ নিয়ে চলছে নানা আলোচনা।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র পরীমণির হাতে মেহেদি লাগানোর বিষয়টি নিশ্চিত করে বলছেন, কারা ক্যান্টিনে খাবারের পাশাপাশি নারীদের সাজসজ্জার বিভিন্ন উপকরণ বিক্রি হয়। কেবল পরীমণিই নয়, অনেক নারী বন্দি ক্যান্টিন থেকেই মেহেদি কিনে হাতে পরতে পারেন। ক্যান্টিন থেকে কিনেই পরীমণি হাতে মেহেদি লাগিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় পরীমণির খালু জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় এবং পরীমণির আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কাশিমপুর কারাগারে যান। তারা জামিননামাসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেন। এ সময় তার আইনজীবী বলেন, মঙ্গলবার আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাকে জামিন দেয়। কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

গত ১৯ আগস্ট পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তার আগে ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।

মাদক মামলায় গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারা সূত্র জানায়, পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়।

ডিভোর্স নিশ্চিত করলেন পরীমণি

নিজের ভুবনে আপন রঙে পরীমনি

ডোন্ট লাভ মি বিচ

কারামুক্তির পর ভক্তদের সাথে পরীমনির সেলফি

পরীমণির সাথে নানা ভাইয়ের সাক্ষাৎ

পরীকে নিয়ে কোনালের পোস্ট

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা