পুজার কেনাকাটায় গ্রামীনফোনের অফার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:১২

 

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীনফোন। এর আওতায় জিপি স্টার গ্রাহকরা অনলাইন ও স্টোরে গিয়ে পণ্যক্রয়ে বিশেষ সুবিধা পাবেন।

দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর জিপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা মহামারীতে বাঙালি জাতির সর্বজনীন এ উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের বিভিন্ন অংশীদারদের সাথে যুক্ত করার মাধ্যমে বিভিন্ন অফারের সুবিধা গ্রহণের সুযোগ করে দিবে গ্রামীণফোনের এ উদ্যোগ।


নতুন এ অফারে পোশাক ও জুতা ক্রয়ের ক্ষেত্রে জিপি স্টার গ্রাহকগণ বিশেষ ছাড় সুবিধা উপভোগ করবেন। পুরুষ ও বাচ্চাদের পোশাক ও অন্যান্য অ্যাকসেসরিজ ক্রয়ে মেনজ ক্লাব জিপি স্টার গ্রাহকদের দিবে ২০ শতাংশ মূল্য ছাড়। অন্যদিকে, কেজেড ইন্টারন্যাশনাল পোশাক ক্রয়ে ক্রেতাদের দিবে ১০ শতাংশ মূল্য ছাড়।

এছাড়াও, গ্রামীণফোনের অন্যান্য অংশীদাররাও জিপি স্টার গ্রাহকদের সকল পণ্যে ছাড় সুবিধা দিবে। আদি থেকে জিপি স্টার গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়, ভাইব্র্যান্ট দিবে ১৫ শতাংশ ছাড়, বোলিং ফুটওয়্যার দিবে ১৫ শতাংশ ছাড়, মিরর লাইফস্টাইল দিবে ১২ শতাংশ ছাড়, লোটো দিবে ২০ শতাংশ ছাড়, জিওর্দানো দিবে ২২ শতাংশ ছাড় এবং ওরিয়ন ফুটওয়্যার দিবে ১২ শতাংশ ছাড়।

ইন্টারনেট ছাড়াই উপায়ে লেনদেন

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা