ইন্সটাগ্রাম পোস্টে কোটি কোটি টাকা আয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০

 

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলে কথা। বাইশ গজে পারফর্ম করে যে সুনাম আর খ্যাতি অর্জন করেছেন বিরাট কোহলি, সেটি মাঠে বাইরেও তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। যদিও এখন ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই কোহলি, সে প্রভাব পড়েনি তার ব্যক্তিগত জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একেক আধিপত্য কোহলির। ইন্সটাগ্রামের এক পোস্টেই কোহলির আয় পাঁচ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮০ লাখ টাকার মতো।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে অর্জনের খাতা সবচেয়ে ভারি কোহলির। ব্যাট হাতে সবুজ গালিচা শাসন করেন তিনি। তবে বর্তমানে ফর্মের সঙ্গে লড়ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ধারাবাহিকতা নেই ব্যাটে। সবশেষ তিন অঙ্ক বা সেঞ্চুরি ছুঁয়েছেন ৫৩ ইনিংস আগে। প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে সেঞ্চুরি পেতে এতোটা সংগ্রাম কখনো করতে হয়নি কোহলিকে।

তার মাঠের পারফরম্যান্সের ছাপ পড়ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্সটাগ্রামে আগের থেকে আয় বেড়েছে কোহলির। এক পোস্টেই তার অ্যাকাউন্টে ঢোকে পাঁচ কোটি রুপি।

কোহলির ইন্সটাগ্রাম ফলোয়ার ১৫০ মিলিয়ন ছাড়িয়েছে। প্রথম ভারতীয় তো অবশ্যই, প্রথম এশিয়ান হিসেবে কোহলির ইন্সটাগ্রামের ফলোয়ার ১৫০ মিলিয়ন ছড়ায়। ইন্সটাগ্রাম ফলোয়ারের হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে কোহলির অবস্থান চতুর্থ। এই তালিকায় সবার উপরে নাম ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ফলোয়ারের সংখ্যা ৩৩৭ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২৬০ মিলিয়ন ফলোয়ার তার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফলোয়ার ১৬০ মিলিয়ন। এরপরই আছেন কোহলি।

৩৩৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রতি পোস্টে ক্রিশ্চিয়ানো আয় করেন ১১.৭২ কোটি রুপি। মেসি ও নেইমার পান যথাক্রমে ৯ ও ৮ কোটি রুপি করে।

কোহলি-আনুশকার কাছে আসা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা