কাঠমান্ডুর ধারাহারা টাওয়ার

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৩:৩০


নেপালের রাজধানী কাঠমান্ডুর ধারাহারা টাওয়ার ছিলো পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ছয় বছর আগে ভূমিকম্পে বিধ্বস্ত হয় এটি। অবিকল এর মতোই একটি টাওয়ার গড়ে তোলা হয়েছে কাঠমান্ডুতে।

ভূমিকম্পের ছয় বছর হওয়ার আগের দিন নতুন স্থাপনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।


নতুন টাওয়ারের উচ্চতা ২৩৬ ফুট (৭২ মিটার)। এতে রয়েছে ২২ তলা। দুটি লিফটে করে পর্যটকরা ওপরে উঠতে পারবেন। এছাড়া আছে একটি করে বাগান, জাদুঘর ও ঝরনা।

নতুন টাওয়ারটির আকার মসজিদের মিনারের মতো। এখান থেকে চোখ মেলে কাঠমান্ডু ভ্যালির মনোরম সৌন্দর্য উপভোগ করা যাবে।

এ বছরের শেষ নাগাদ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ধারাহারা টাওয়ারের রেপ্লিকা। কারণ নভেম্বর পর্যন্ত এতে প্রবেশের অনুমতি থাকছে না।

১৮৩০-এর দশকে নেপালের প্রথম প্রধানমন্ত্রী ধারাহারা টাওয়ার গড়ে তুলেছিলেন। শুরুতে এটি ছিল ১৮ তলা। ১৯৩৫ সালে ভূমিকম্পের পর তা ১১ তলায় কমিয়ে আনা হয়।

২০১৫ সালের ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যে ধারাহারা টাওয়ারটি ধসে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। এটি ভিমসেন টাওয়ার নামেও পরিচিত।

 

সড়কপথে নেপাল ট্যুর!

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা