পাবজি বিজয়ী পাবেন ৬ মিলিয়ন ডলার

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৫:২৯

 

গ্লোবাল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দলকে ৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পাবজি মোবাইল। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। সম্প্রতি অনুষ্ঠিত পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভিটেশনালে এই ঘোষণা দেওয়া হয়।

পাবজি মোবাইল জানিয়েছে, এ বছরের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হতে চলেছে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ। পাবজি মোবাইল প্রো লিগ এবং রিজনাল চ্যাম্পিয়নশিপের বিভিন্ন দলসহ বিশ্বের সেরা দলগুলো অংশগ্রহণ করবে টুর্নামেন্টটিতে। চ্যাম্পিয়নশিপের পুরস্কার হিসেবে ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় ৩ গুণ বেশি।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভিটেশনাল (পিএমডব্লিউআই) ২০২১। বিশ্বের সেরা দলগুলোর অংশগ্রহণে ৪ দিনব্যাপী হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর পিএমডব্লিউআই ওয়েস্ট থেকে আলফা সেভেন ই-স্পোর্টস এবং পিএমডব্লিউআই ইস্ট থেকে ভ্যালডাস ই-স্পোর্টস দল দুটি জয়লাভ করে। টুর্নামেন্টটির পুরস্কার হিসেবে ছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।

পাবজি মোবাইল গ্লোবাল ই-স্পোর্টস-এর পরিচালক জেমস ইয়্যাং বলেন, ভ্যালডাস ই-স্পোর্টস এবং আলফা সেভেন ই-স্পোর্টস-কে অভিনন্দন। পাবজি মোবাইল গ্লোবাল ই-স্পোর্টস-এর রোমাঞ্চে ভরপুর আরও একটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আনন্দিত এবং গর্বিত। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় ও দলগুলোকে একত্রিত করতে পেরে আনন্দিত। তবে এখন আমি আসন্ন পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২১-এর দিকে মনোযোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত। যা আমাদের সর্ববৃহৎ টুর্নামেন্ট হতে চলেছে।

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা