কী আনছে কৃশ ৪!

আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:০৮

ভারতের প্রথম সুপারহিরোর সিনেমা ‘কৃষ’ মুক্তির দেড় দশক পার হয়েছে ২৩ জুন। এই উপলক্ষে ফ্র্যাঞ্চাইজির চার নম্বর কিস্তির ঘোষণা করলেন হৃতিক রোশন নিজেই।

অনেক দিন ধরেই ‘কৃষ ৪’ ঘিরে চলছিল জল্পনা। একাধিক সাক্ষাৎকারে চতুর্থ কিস্তির কথা নিজেই জানিয়েছিলেন হৃতিক এবং পরিচালক-প্রযোজক রাকেশ রোশান। তবে এসব ছিল ‌‘মুখের কথা’। তবে এবার প্রকাশ্যেই সেই ঘোষণা এলো।

টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন হৃতিক। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃশ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অব কৃষ’ এবং ‘কৃষ ৪’ যোগ করেছেন তিনি।

বলিউডের ইতিহাসে ‘কৃষ’ ছাড়াও একাধিক সুপারহিরো হাজির হলেও এর মতো সফল আর কেউ হতে পারেনি। এই সিনেমার মাধ্যমেই এতদিন হলিউডে দেখা নানান সুপারহিরো সিনেমার খানিকটা স্বাদ পেয়েছিল ভারতীয় দর্শক। আর তাতেই বাজিমাৎ করেছিল ‘কৃষ’। যত দিন গেছে এই সুপারহিরোকে নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে।

 

হৃতিক- দীপিকা জুটির ফাইটার

শতকোটির রাজকীয় ফ্ল্যাট হৃতিকের

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা