একটি পরিবারের সত্যি সত্যি পরিবার হয়ে উঠার জন্য একজন নারীর ভুমিকা অপরিহার্য । তিনি হয়ত মা অথবা স্ত্রী । স্ত্রী পরম যত্নে সামলে রাখেন স্বামী, সন্তান, সংসার আর বাঙালি নারীদের মধ্যে এই আগলে রাখার প্রবণতা সবচেয়ে বেশি।
স্ত্রী অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ তিনি প্রায় একাই একটি পরিবার সামলে রাখেন।বলতে গেলে স্ত্রী একাই একটি পরিবার সামলে রাখেন, তাই তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। সেজন্য আজকের দিনটি বেছে নিতে পারেন, কারণ আজ স্ত্রীর প্রশংসা দিবস ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’। দিনটিতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন স্ত্রীর প্রতি।
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম উদযাপিত হয় দিবসটি। এরপর থেকে অনেক দেশে উদযাপিত হয়ে আসছে। স্ত্রীর প্রশংসা দিবস মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।
স্ত্রীর প্রশংসা করলে কে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে, ভালো থাকে দুজনের মধ্যকার সম্পর্ক। আবার অনেকে আছেন যারা সব কিছু মুখে বলতে পারেন না। তারা স্ত্রীর প্রশংসা করার জুন্ন আজকের দিনটি বেছে নিতে পারেন।প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা।
দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো, স্ত্রীকে কোনো উপহার দেওয়া। সেটি হতে পারে সুন্দর একটি ফুলের তোড়া কিংবা অন্য কিছু। চাইলে এদিন কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন দুজন। কিংবা স্ত্রীর পছন্দের কোনো পোশাক, গয়না বা বই উপহার দিতে পারেন।