অনেকেই আজকাল বিনোদন এবং ছবি ও ভিডিও বিনিময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহার করেন।
তবে অনেক সুবিধার পাশাপাশি এখানেও বিড়ম্বনা থাকে কিছু। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে মাঝেমধ্যেই অনাকাঙ্ক্ষিত আক্রমনের শিকার হন। এতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
এখন চাইলেই অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক বার্তা ও মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।
ইনস্টাগ্রামে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করার পদ্ধতি:
অভিযোগ করার জন্য প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করে যে মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করতে হবে, সেটি নির্বাচন করতে হবে। এরপর মন্তব্যটি ট্যাপ করে ধরে রাখলেই একটি পপআপ বার্তা দেখা যাবে। এবার বার্তায় থাকা “! ” চিহ্নে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে “রিপোর্ট দিস কমেন্ট” নির্বাচন করতে হবে।
এরপর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করার কারণ উল্লেখ করতে হবে। অপশনে বিভিন্ন কারণ দেখা যাবে। যে কারণে অভিযোগ করা হচ্ছে, তা নির্বাচন করে সাবমিট করলেই ইনস্টাগ্রামের কাছে অভিযোগ চলে যাবে।
অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি নিজেদের পোস্ট থেকে সেগুলো মুছে ফেলারও সুযোগ দিয়ে থাকে ইনস্টাগ্রাম।