প্রশংসার তুঙ্গে ধানুশের ‘কার্ণান’

আপডেট : ২৩ মে ২০২১, ০৭:১২

‘কার্ণান’ সিনেমার প্রশংসায় ভাসছে ভারতের দক্ষিণের সুপারস্টার ধানুশ। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও পাচ্ছে ভূয়সী প্রশংসা।

চলতি বছরের শুরুতেই মুক্তি পায় দক্ষিণের সুপারস্টার ধানুশের নতুন সিনেমা 'কার্ণান'।জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। আশা করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমাটি বেশ সাফল্য পাবে।

মারি সেলভারাজের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। যা মারি সেলভারাজের সাথে ধানুশের প্রথম সিনেমা। ১৯৯৫ সালের কুদিয়ানকুলামের বর্ণবিদ্বেষের উপর নির্মিত হয়েছে অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি। চলতি বছরের করোনার এই বাজে সময়েও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ১০.৪০ কোটি রুপি সংযোজন করেছিল 'কার্ণান'। যা ধানুশের ক্যারিয়ারে বক্স অফিসে প্রথম দিনের সর্বোচ্চ আয়।

অভিনেত্রী কালিয়ানি প্রিয়াদর্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে লিখেন, 'সত্যিই দুঃখ পেয়েছিলাম যখন কারাণ সিনেমাটি আর প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আর সুযোগ মিললো না। তবে এবার খুবই আনন্দ লাগছে প্রাইম ভিডিওতে সিনেমাটি উপভোগ করতে পারব। কিছু সিনেমা থাকে যেগুলো দেখে নিজেকে গর্বিত মনে হয়। 'কার্ণান' হচ্ছে এমন একটি সিনেমা।'

অপরদিকে দক্ষিণের পরিচালক আনন্দ এল রাই তার একই স্ট্যাটাসে জানিয়েছেন, 'এক কথায় অসাধারন এবং দুর্দান্ত। সিনেমার গল্প এভাবে বলতে হয়। আরো একবার প্রশংসা করছি সিনেমাটির চিত্রনাট্যের।'

সম্প্রতি ধানুশ তার এক টুইট বার্তায় জানিয়েছেন, খুব শিগগিরই মারি সেলভারাজের সঙ্গে আরও একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।

আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিণ

শুটিং ফেলে চলে যাওয়ার কারণ জানালেন সায়ন্তিকা

প্রভাস- যশে লড়াই

কানে রেহানা মরিয়ম নূর

শাহরুখ ভক্তদের আশায় গুঁড়েবালি

উৎসব ঘিরে সিনেমা

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা