টয়োটা মোটরে নতুন প্রযুক্তি

আপডেট : ২১ মে ২০২১, ০২:২০

আগামী বছরগুলোতে ট্রাক ও ভিন্ন ধরনের গাড়িসহ টয়োটার বিভিন্ন গাড়িতে দেখা মিলবে নতুন সিস্টেমটির। ইনটেল কর্পোরেশনের মোবাইলআই এবং জার্মান সরবরাহকারী জেডএফ যৌথভাবে টয়োটা মোটর কর্পোরেশনের গাড়ির জন্য উন্নত সুরক্ষা প্রক্রিয়া তৈরি করবে।

প্রযুক্তিগুলোর কারণে স্বয়ংক্রিয় সুরক্ষা কার্যক্রমের পরিসর আরও বাড়বে। এমন কার্যক্রমের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় জরুরি ব্রেকিং, অভিযোজিত ক্রুজ নিয়ন্ত্রণ এবং মহাসড়ক ও তুলনামুলক ভেতরের রাস্তায় লেন বজায় রাখা ইত্যাদি।

মোবাইলআই নিজেদের ক্যামেরা-ভিত্তিক ‘সিস্টেম-অন-আ-চিপ’ দেবে বলে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। পরে সেটির সঙ্গে নিজেদের সর্বশেষ সংস্করণের ‘অটোমোটিভ রাডার সিস্টেম’ জুড়ে দেবে জেডএফ।

দৃশ্যতা ও রাডার সক্ষমতার উন্নত চালনা সহায়তা প্রক্রিয়াকে (এডিএএস) পুরোপুরি স্ব-চালিত গাড়ির প্রক্রিয়ার দিকে এগোনোর গুরুত্বপূর্ণ একটি ধাপ ধরা হয়ে থাকে।

মোবাইলআই নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইরেজ ডাগান এর তথ্য অনুসারে, টয়োটার জন্য নতুন যে কৌশলগুলো তৈরি করা হচ্ছে, তাতে পরবর্তীতে লেজার ভিত্তিক লাইডার ও ডায়নামিক ম্যাপিংয়ের মতো বাড়তি সেন্সর ও প্রযুক্তি যোগ করে নেওয়া যাবে।

মোবাইলআই ক্যামেরা নির্ভর দৃশ্যতা সিস্টেম সরবরাহ করছে বিশ্বের অধিকাংশ প্রধান গাড়ি নির্মাতার কাছে। তাদের এ ধরনের সর্বশেষ প্রযুক্তিটির নাম আইকিউ৪। অন্যদিকে, জেডএফ সরবরাহ করছে ক্যামেরা ও রেডার। তাদের সর্বশেষ মধ্যম পরিসরের রাডার প্রযুক্তিটির নাম জেন ২১।

সোশ্যাল মিডিয়া ডিটক্স

বই পড়ুন, নিজেকে গড়ুন

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা