ডিজনির নতুন এনিমেটেড মুভি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০৫:৪০

গুড ডাইনোসর,কোকো এর ডিজনি রিলিজ দিতে চলেছে তাদের নতুন এনিমেটেড মুভি লুকা।

এনরিকো ক্যাসারোসা ছবিটি পরিচালনা করেছিলেন। এতে লুকার বাবা-মা হিসাবে মায়া রুডলফ এবং জিম গাফিগান এবং নবাগত এমা বার্মান গিউলিয়া চরিত্রে অভিনয় করেছেন,ইতালীয় থিয়েটার অভিনেতা মার্কো ব্যারিসেল্লি গিলিয়ার বাবার কণ্ঠ দিয়েছেন, আর ইতালীয় কৌতুক অভিনেতা সাভেরিও রাইম কণ্ঠ দিয়েছেন যারা এই ছবির ভিলেন হিসাবে কাজ করছেন।

দু'জন বন্ধু লুকা (জ্যাকব ট্রাম্ব্লে) এবং আলবার্তো (জ্যাক ডিলান গ্র্যাজার) এর গরমের ছুটি কাটানোর গল্প বলা হয়েছে। তারা যখন পানির সংস্পর্শে আসে, তখন বুঝা যায় যে তারা প্রকৃতপক্ষে সমুদ্রের প্রাণী যারা মাটিতে থাকাকালীন একটি মানুষের রূপ ধারণ করে।

ক্যাসারোসা মনে করেন এই মুভি কভিডকে কিছু তা হলেও ভুলতে সক্ষম করবে। মুভিটি মূলত সবার ছোট বেলা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

মুভিটি 17 জুন মুক্তি দেওয়া হবে

আরও BUZZ

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সিটি অব গড সিনেমা: ব্রাজিলের ফাভেলা অপরাধ ও দারিদ্র্যের নির্মম বাস্তবতা

আজকের খেলার সময়সূচি

আজকের যত খেলা

পিরামিড: মরুর বুকে লেখা অমরত্বের গল্প