শিল্পা শেঠির ম্যাজিক

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৯:০৫

প্রিয়দর্শন পরিচালিত ‘হাঙ্গামা টু’ ছবির মধ্য দিয়ে ১৩ বছর পর বড় পর্দায় ফিরলেন শিল্পা শেঠি। আর এসেই নব্বই দশকে ফিরিয়ে নিয়ে গেলেন বলিউডের এই অভিনেত্রী।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির ‘চুরাকে দিল মেরা’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই? যেখানে শিল্পা শেঠি ও অক্ষয় কুমারের নাচ অভিনয় দুটোই মুগ্ধ করেছিলো সকলকে। বলতে গেলে আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই গানটি।


চমকপ্রদ তথ্য হলো- ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির ‘চুরাকে দিল মেরা’ গানটির ফের একবার নতুনভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন প্রিয়দর্শন। ‘হাঙ্গামা টু’ ছবিতে ব্যবহার করা হয়েছে গানটি। নাম ‘চুরাকে দিল মেরা ২.০’।

‘চুরাকে দিল মেরা ২.০’ গানে শিল্পার পাশাপাশি দেখা গেছে মিজান জাফরিকে। নতুন ভার্সনে দুজনকে মূল কোরিওগ্রাফির মতোই সিগনেচার মুভসে ঠুমকা লাগাতে দেখা গেছে।

‘হাঙ্গামা’ ছবির সিক্যুয়েল ‘হাঙ্গামা টু’। এতে শিল্পা-মিজানের পাশাপাশি আরও অভিনয় করছেন- রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়া। আগাী ২৩ জুলাই ডিজনিপ্লাস হটস্টারে মুক্তি পাবে এই কমেডি সিক্যুয়েল।

মুখ খোললেন শিল্পা শেঠি

নিজেদের আবেদনময়ী করতে প্লাস্টিক সার্জারি

রাজের সাথে শার্লিন ভাইরাল

আরও BUZZ

সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম আসছে? পর্যটন মৌসুম শুরুর আগে যা জানা যাচ্ছে

আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত ওপ্পো? ColorOS 17 নিয়ে তোলপাড় টেক দুনিয়ায়!

দুর্গাপূজার ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের সেরা ৭ গন্তব্যে, কম খরচে জমবে আনন্দ

Nothing OS 5.0 আসছে ১০ ফোনে, তালিকায় যেসব মডেল

চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত! বায়ার্নের পয়েন্ট হারানো, বার্সার প্রত্যাবর্তন—আজ সিটি-পিএসজি মহারণ, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা