জিততে ভুলে যাওয়া ইন্টার মায়ামিকে করলেন চ্যাম্পিয়ন। এমন একজনকেই হয়ত খুঁজছিল ইন্টার মিয়ামি। মেসি যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই পেল শিরোপার স্বাদ। নব্বই মিনিটের খেলায় ১-১ সমতা থাকার পর পেনাল্টিতে ১০-৯ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয় ইন্টার মায়ামি। দলের হয়ে শিরোপা জিততে মরিয়া ছিলেন তিনি এবং ফাইনালেও খেলেছেন স্বভাবজাত খেলা। সাত ম্যাচে এটি ছিল তার দশম গোল। সতীর্থ রবার্ট টেইলরের পাস ব্লক হলে সেটি এসে পড়ে মেসির পায়ের সামনে। তার পর ড্রিবল করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান। ৫৭ মিনিটে সমতায় ফেরে ন্যাশভিলে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও কেউ কাউকে ছাড় দেওয়ার মতো ছিল না। প্রথম শটে জাল কাঁপাতে পেরেছিলেন মেসি। একের পর এক পেনাল্টি নিয়ে সেখানেও দুই দল একটা সময় পর্যন্ত ছিল ৯-৯ সমতায়। অবশেষে গোলরক্ষকরা শট নিতে এলে শেষ হাসি হাসে মিয়ামি। মিয়ামির ড্রেক ক্যালেন্ডার জালে বল জড়ান, এদিকে ব্যর্থ হন ন্যাশভিল কিপার। ফলে ১০-৯ গোলে ম্যাচ জিতে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে মিয়ামি।