গুগল ড্রাইভে ডার্ক মোড যুক্ত করার উপায়

গুগল ড্রাইভে ডার্ক মোড যুক্ত হয়েছে। এখন স্মার্টফোন ও ডেস্কটপ উভয়ের গুগল ড্রাইভে ডার্ক মোড চালু করার সুবিধা পাওয়া যাবে।

 

ডার্ক মোড চালু করবেন যেভাবে

  • প্রথমে ডেস্কটপের ব্রাউজার থেকে গুগল ড্রাইভ চালু করুন।
  • স্ক্রিনের ওপরে ডান কোণা থেকে সেটিংসে যেতে হবে।
  • ড্রপ ডাউন মেন্যু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন।
  • নিচে স্ক্রল করে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনে যান।
  • এরপর ‘ডার্ক’ অপশনটি সিলেক্ট করুন। 

 

অ্যান্ড্রয়েড ও আইওএসে ডার্ক মোড চালু করবেন যেভাবে

  • স্মার্টফোনে গুগল ড্রাইভ অ্যাপটি চালু করুন।
  • স্ক্রিনের ওপর দিকে বাম কোণায় মেন্যুতে যেতে হবে।
  • ’সেটিংস’ অপশনে প্রেস করুন।
  • এরপর ‘থিম’ থেকে ‘চুজ থিম’ অপশনে ক্লিক করুন।
  • এবার ‘ডার্ক’ অপশন বেছে নিন।
  • ডার্ক মোড চালু না হলে যা করবেন

গত এপ্রিলে ড্রাইভের ওয়েব সংস্করণে ডার্ক মোডের অপশন চালু করে গুগল। প্রাথমিকভাবে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু ছিল না। তাই ডেস্কটপে ডার্ক মোড চালু করার অপশনটি খুঁজে না পেলে ব্রাউজারে ডার্ক মোডের এক্সটেনশন ইনস্টল করতে পারেন। আর অ্যান্ড্রয়েড ও আইওএসে ডার্ক মোড অনেকদিন ধরেই চালু রয়েছে। তবুও ডার্ক মোড খুঁজে না পেলে গুগল ড্রাইভ অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করলে সমাধান হতে পারে।