সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, দীর্ঘ ৩৭ বছর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি সহকারী শাখা ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম: সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা
পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক
জব গ্রেড: সপ্তম
শূন্য পদ: নির্দিষ্ট নয়
চাকরির ধরন: ফুল-টাইম
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসিতে তে কমপক্ষে ৮ পয়েন্ট এবং স্নাতক ও স্নাতকোত্তরে কমপক্ষে ৬ পয়েন্ট থাকতে হবে।
বয়সসীমা: ৩৫ বছর
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে
বেতন: শিক্ষানবিশকাল ৬ মাস সংস্থার নিয়মানুযায়ী ৮০% বেতন প্রদান করা হবে। কাজের মূল্যায়ন সাপেক্ষে তিন মাস পর চাকরি স্থায়ী করা হবে। স্থায়ীকরণ হলে পিএফ, মোবাইল বিল, দুপুরের খাবার ও যাতায়াত ভাতাসহ সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুসারে ১৬,৭০০/-টাকা বেতন স্কেলে সর্বমোট বেতন হবে ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা। এ ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী উৎসব বোনাস, বৈশাখী ভাতা, গ্রাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স এবং অবসরকালীন ছুটির বেতন পাবেন।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৩
বিস্তারিত https://jobs.bdjobs.com/bn/jobdetailsBN.asp?id=1190928&fcatId=12&ln=2