বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর সূচি

ভারতের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। গত জুনে বিশ্বকাপের সূচি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপ বাকি নেই আর খুব বেশি দিন। ইতিমধ্যে বিশ্বকাপের আঁচ লাগতে শুরু করেছে সবখানে আর অংশগ্রহণকারী দেশগুলোও বিশ্বকাপের আগে দল গোছাতে শুরু করে দিয়েছে।

বিশ্বকাপের মূলপর্বে নামার আগে ভারতের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে অংশগ্রহণকারী দলগুলো। প্রতিটি দলই বিশ্বকাপের মূলপর্বের লড়াইয়ে নামার আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের গৌহাটি, হায়েদ্রাবাদ ও থিরুভানান্থাপুরামে এসব ম্যাচ অনুষ্ঠিত হবে।

মূলপর্বের আগের প্রস্তুতি ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রস্তুতিপর্বের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এসব ম্যাচে স্কোয়াডের ১৫ জন সদস্যের সবাইকে খেলানো যাবে।

আগামী ২৯ সেপ্টেম্বর গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে। পরবর্তীতে একই ভেন্যুতে ২ অক্টোবর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর সময়সূচি-

১০ দলের অংগ্রহণে ভারতের দশটি ভেন্যুতে এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।