অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটি মোট ৪৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ আগস্ট সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম, পদের সংখ্যা ও বিস্তারিত 

১. পদের নাম: কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা:
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা। (গ্রেড-১৩)
বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude test-পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা। (গ্রেড-১৩)
বয়সসীমা: ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের যোগ্যতা: যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে  গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা:
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়সসীমা: ৩০ বছর
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ)
পদসংখ্যা:
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ৩০ বছর।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১৮-৩০ বছর।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

বেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২৩ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করবেন যেভাবে: http://erd.teletalk.com.bd/    আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে  গিয়ে আবেদন করতে পারবেন।